মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

ডা: কামরুল ইসলাম শিপুর অসাধারণ সাফল্য

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মেডিক্যাল সায়েন্সের তীর্থসম প্রতিষ্টান দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশাস ডিজিসে (scholarship)’মাস্টার্স অব সায়েন্স উইথ মেরিট’ নিয়ে অসাধারণ রেজাল্ট করেছেন মৌলভীবাজার জেলার কৃতি সন্তান ডা: কামরুল ইসলাম শিপু।

অদ্য ডা: কামরুল ইসলাম শিপু ব্রিটেনের বিখ্যাত (GMC) General Medical Council জেনারেল মেডিকেল কাউন্সিল থেকে ইউ কে তে চিকিৎসক হিসেবে কাজ করার রেজিস্ট্রেশন এবং লাইসেন্স পেয়েছেন।

ডা: শিপুর এমন অভাবনীয় সাফল্য সম্পর্কে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন “মানুষের স্বপ্ন সত্যি হয়। স্বপ্ন দেখতে পারা এবং সেটার জন্য কাজ করে যাওয়া গুরুত্বপূর্ণ। আজ থেকে তিন বছর পূর্বে স্বপ্নের বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল সায়েন্সের তীর্থসম প্রতিষ্টান দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে ফুল ফান্ডেড স্কলারশিপসহ মাস্টার্স ডিগ্রি পড়ার সুযোগ পাই।

আমার কাছে দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা একটা স্বপ্নের মতো জায়গা। পুরো পৃথিবীর সবচেয়ে পুরনো ছয়টি ইউনিভার্সিটির একটি এটি। ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে সেরা ২০ ইউনিভার্সিটির একটি।

শিপু বলেন, আমার প্রয়াতঃ পিতা আব্দুন নুর মাস্টার মহোদয়ের একটি স্বপ্ন ছিল, তার ছেলে দেশের বাহিরে থেকে উচ্চতরডিগ্রি অর্জন করবে। আজ কাঙ্ক্ষিত সেই স্বপ্ন আলোর মুখ দেখেছে। কিন্তু তিনি আমাদের মধ্যে আর নেই।

আমার স্ত্রী ডা: তাহানি আল চৌধুরী নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতলে এ্যানাটমী ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে কাজ করছেন। দুই ভাই ভাতিজি এবং ভগ্নীপতি যুক্তরাজ্যে বিশ্ব বিখ্যাত স্বাস্থ্য সেবা ( NHS) ন্যাশনাল সার্ভিসে কাজ করছেন। আমিও সেখানে গিয়ে ন্যাশনাল সার্ভিসে কাজ শুরু করব যা অনেক আনন্দের।

উল্লেখ্য, ডা: কামরুল ইসলাম শিপু সফলতার সাথে এমবিবিএস পাস করে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজির সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন। মেডিকেলে ছাত্রাবস্থায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ২আই প্রকল্পের “বেস্ট ইনোভেটিভ আইডিয়া” প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার পেয়েছিলেন।

ইতোমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে “ফান্ডামেন্টালস অব ক্লিনিক্যাল নিউরোলজি’’ এবং রাইস ইউনিভার্সিটি থেকে “ফান্ডামেন্টালস অব ইম্যুনোলজি’’ তে কোর্সের ফান্ডিংয়ে ডিস্টান্স লার্নিং এর মাধ্যমে কোর্স সম্পন্ন করেছেন।

ডা: কামরুল ইসলাম শিপু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতন ঊষার ইউনিয়নের গোপিনগর গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষানুরাগী দাতা প্রয়াতঃ আলহাজ্ব আব্দুন নুর মাস্টার ও নুরজাহান চৌধুরীর কনিষ্ঠ পুত্র।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102