মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

স্নাতক ছাড়া কেউ সাংবাদিকতায় প্রবেশের সুযোগ পাবে না

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

রাঙ্গামাটি প্রতিনিধি: দেশে প্রকৃত সাংবাদিকদের ডেটাবেজ তৈরি করা হচ্ছে জানিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, স্নাতক ছাড়া কেউ সাংবাদিকতায় প্রবেশের সুযোগ পাবে না।

তিনি বলেন, তবে যারা এরই মধ্যে সাংবাদিকতায় পাঁচ বছরের অধিক সময় অতিবাহিত করেছেন, তাদের শিক্ষাক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হবে। সঠিক সাংবাদিকতা বিকাশের জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে।

শনিবার সকালে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

সাংবাদিকতার নিয়মনীতি মেনে সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবেশনের পরামর্শও দেন চেয়ারম্যান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম। এছাড়া রাঙ্গামাটিতে কর্মরত ৪০ সংবাদকর্মী কর্মশালায় অংশ নেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102