মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে যা বললেন মাশরাফি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে এই প্রথম জয় পেল বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয়কে বাংলাদেশের ক্রিকেটের ‘সর্বোচ্চ’ জয় বলে উল্লেখ করেছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সাংবাদিকদের মাশরাফি বলেছেন, বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে, বলা উচিত এটাই সর্বোচ্চ জয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই। তাও নিউজিল্যান্ডের মাটিতে, যখন কিনা নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। এটা তো দারুণ ব্যাপার। অনেক খেলোয়াড় দলের সঙ্গে নেই। এখান থেকে ভাবলে, শূন্য থেকে এত বড় জয়- দারুণ ব্যাপার।

তিনি আরও বলেন, এই টেস্ট অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। শুধু খেলোয়াড় না, বাইরের অনেকেও চাইলে অনেক প্রশ্নের উত্তর মেলাতে পারবে। এখানেই সব লেসন আছে।

ঐতিহাসিক জয়ের পর নিউজিল্যান্ড থেকে অধিনায়ক মুমিনুল হক কথা বলার জন্য ফোন করেন মাশরাফিকে। কিন্তু মাশরাফি কল সিরিভ করতে পারেননি। এমনটি জানিয়ে সাবেক অধিনায়ক বলেন, আমার সঙ্গে যোগাযোগের জন্য মুমিনুল ফোন করেছিল। কিন্তু দুই দেশের সময়ে ফারাক থাকায় কথা হয়নি। কথা বলা জরুরি না। জরুরি হলো ওরা খেলা উপভোগ করছে। এত বড় জয় এসেছে। এটা বাংলাদেশের সবার জন্য বিরাট মুহূর্ত।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102