মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

আয়ারল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে আনুষ্ঠানিকভাবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলল টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলো লিটন দাসের নেতৃত্বে। সেই ম্যাচে জয়ের কাছে গিয়েও জিততে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচেও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে হারল লিটনরা। টাইগাররা নির্ধারিত ২০ ওভারের আগে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৪ রান করে। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় স্কোর করে আয়ারল্যান্ড। এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানের ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন অধিনায়ক লিটন দাস , নাঈম শেখ ও মুশফিকুর রহিম।

তবে রানের খরায় থাকা আফিফের ব্যাট থেকে এসেছে ১৭ রান। এছাড়াও সৌম্য করেছেন ৩৭ রান। আর নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৮ রান। তবে শেষ পর্যন্ত ১৪ রানে অপারাজিত ছিলেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এছাড়া আর কেউই ৯ এর বেশি রান করতে পারেননি।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক),নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরিল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, নাসুম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102