মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

গণমাধ্যমে থাকা স্বৈরাচারের সহযোগীদের অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

গণমাধ্যমে থাকা স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অপসারণ ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সাত দিনের সময় দিয়েছে সংগঠনটি। অন্যথায় প্রয়োজনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলনের সমন্বয়ক আবিদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

গণমাধ্যমে স্বৈরাচারের দোসররা বহাল রয়েছে জানিয়ে বলা হয়, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও গণমাধ্যমসহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দুষ্টু কালো বিড়ালগুলো ঘাপটি মেরে রয়ে গেছে। তারা এখনও প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছে এবং পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট শক্তির দালালি করে যাচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে সুযোগ বুঝে ভিন্ন সুরে ডাকতে চাইছে, যদিও তাদের স্বর ও চেহারা জনগণ চেনে। এরা ইতিপূর্বে জনআকাঙ্খার বিরুদ্ধে গিয়ে; গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনার সরকারকে অন্যায় ও অযৌক্তিকভাবে নগ্ন সহযোগিতা ও সমর্থন দিয়ে ক্রমান্বয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হতে প্রভাবিত করেছে। এসব করতে গিয়ে ক্ষেত্র বিশেষে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিতেও পিছপা হয়নি। যার কুফল দেড় দশকের বেশি সময় ধরে জনগণ ভোগ করেছে, এর কুপ্রভাব আরও বহুদিন জাতিকে বয়ে বেড়াতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যায়কারীর মতো অন্যায়ের সহযোগী হয়ে এরাও সমান দোষে দুষ্ট। গণমাধ্যমে থেকে এরা মূলত সাংবাদিকতাকে কলুষিত করেছে। গণমাধ্যমের নাম ব্যবহার করে, সাংবাদিকতার মতো পবিত্র একটি পেশাকে তারা দালালির হাতিয়ারে পরিণত করেছে। তাই সাংবাদিকতাকে কলুষতামুক্ত রাখার স্বার্থে সাংবাদিক পরিচয়ধারী এই দুর্বৃত্ত ও দালালদের পেশা এবং সংশ্লিষ্ট গণমাধ্যমে থাকা পদ থেকে অপসারণের পাশাপাশি দ্রুত আইন ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন মনে করে, গণমাধ্যমে বিদ্যমান বহু বছরের বৈষম্য দূর না করে এবং স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বহাল রেখে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী গণঅভ্যুত্থানের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব নয়। কারণ, রাষ্ট্রের অতন্দ্র প্রহরী গণমাধ্যম সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখে। আর মুষ্টিমেয় ব্যতিক্রম ছাড়া এই গণমাধ্যমই কিন্তু প্রকাশ্যে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দালালি করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102