মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

পুরোপুরি সচল দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

কোটা সংস্কার আন্দোলকে কেন্দ্রে করে সংঘটিত সহিংস ঘটনায় বন্দর থেকে পণ্য ডেলিভারী না হওয়ায় প্রায় ৫৩ হাজার টিইইউস ধারণক্ষমতার বিপরীতে বন্দরে বিভিন্ন ইয়ার্ডে কনটেইনার জমা পড়ে ৪০ হাজার ২৭২ টিইইউস। এর বাইরে ২১টি বেসরকারী কন্টেইনার ডিপোতে শিপমেন্টের অপেক্ষায় ছিল সাড়ে ৬ হাজারের বেশি কন্টেইনার।

এসব ডিপোতে আমদানী পণ্যবোঝাই কন্টেইনার ছিল ১১ হাজার এবং খালি কন্টেইনার ছিল ৪৯ হাজার ইিইইস কন্টেইনার।

সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালুর পর গেল ২৪ ঘন্টায় চট্টগ্রাম বন্দর থেকে সাড়ে ৫ হাজার কন্টেইনার ডেলিভারী দেয়া হয়েছে।

বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে গড়ে তিন থেকে সাড়ে কন্টেইনার ডেলিভারী দেয়া হতো সেখানে বাড়তি কন্টেইনার ডেলিভারীর চাপ সামলাতে তাদের হিমসিম খেতে হচ্ছে।

ব্যস্ততা বেড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসেও। ৮ হাজার ১৫৩টি আমদানি-রপ্তানি পণ্যের চালানের শুল্কায়নের পর অনলাইনে ৯ হাজার ৩৪৫টি চালানের নথি ছাড় করা হয় বলে জানান শুল্ক কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোয়াহেল বলেন, “এক মিনিটের জন্যও বন্দর কার্যক্রম বন্ধ হয়নি। পণ্যের ওঠা-নামাটা একেবারেই স্বাভাবিক ছিল। তবে রোড ও রেল কমিউনিকেশন বন্ধ থাকায় ডেলিভারি ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102