রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ইকুয়েডরের বিপক্ষে মেসি কি খেলবেন?

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

লিওনেল মেসি আর সেই আগের মতো নেই। ৩৭ বছর বয়সী এই ফুটবল মহাতারকাকে এখন অনেক কিছু বিবেচনা করে খেলতে হয়। শরীরটাও আর যাচ্ছে না আগের মতো।

ইন্টার মিয়ামির হয়ে এবারের মৌসুমে এমন ইনজুরির সঙ্গে লুকোচুরি খেলে কাটাতে হচ্ছে মেসিকে। সেই ইনজুরির থাবা তাকে কোপা আমেরিকাতেও হানা দিয়েছে। চিলির বিপক্ষে উরুর চোটে পড়ে শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলা হয়নি তার। তাই স্বভাবতই প্রশ্ন এসেছে, মেসি কোয়ার্টার ফাইনালে খেলবেন কি না।

মেসিকে নিয়ে সবরকম ঝুঁকি এড়াতে চায় আর্জেন্টিনা দল। পেরুর বিপক্ষে বেঞ্চে বসে থাকলেও পরবর্তী সময়গুলোতে দলের সঙ্গে হালকা অনুশীলনে সময় পার করেছেন মেসি।

হস্টনে মঙ্গলবার দলীয় অনুশীলনে অংশ নিয়ে বেশ ভালোভাবেই সময়টা পার করেছেন মেসি। টেক্সাসের আবহাওয়াটাও বেশ গরম; ৩৩ থেকে ৩৪ ডিগ্রি তাপমাত্রায় খেলতে হবে মেসিদের।

আগের দিন সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল জানিয়েছিলেন, মেসিকে নিয়ে তারা প্রত্যেকদিন আলাদা আলাদা পর্যবেক্ষণ করবেন। ম্যাচের আগের দিন পর্যন্ত আর্জেন্টিনা তার শতভাগ সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে।

তবে আর্জেন্টাইন মিডিয়ার দাবি, আপাতদৃষ্টিতে মেসির অনুশীলন দেখে মনে হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে খেলবেন তিনি। কিন্তু সেটা প্রথম থেকেই নাকি দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন, সেটা এখনো নিশ্চিত নয়।

মেসি প্রথম একাদশে সুযোগ না পেলে তার পরিবর্তে অধিনায়ক হিসেবে মাঠে নামতে দেখা যাবে অ্যাঞ্জেল ডি মারিয়াকে। কোপা আমেরিকার আগে এক প্রীতি ম্যাচে এই ইকুয়েডরকেই ডি মারিয়ার গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102