শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র নতুন কমিটি গঠিত

লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন
আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ এর অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ২০২৪-২০২৫ লায়ন্স সেবা বর্ষের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় একটি রেস্টুরেন্টে ক্লাবের বোর্ড সভায় বর্তমান প্রেসিডেন্ট লায়ন নাজমুল হুদা এমজেএফ. এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন্স জেলা গভর্ণর লায়ন এস.এম সামশুদ্দিন এমজেএফ। সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর নবনির্বাচিত ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ। সভায় প্রধান নির্বাচন কমিশনার লায়ন একেএম. শওকত হাসান খান ২০২৪-২৫ সেবা বর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
সভায় সর্বসম্মত সিন্ধান্তক্রমে নব গঠিত কমিটির প্রসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন মো. মেজবাহ উদ্দিন, সেক্রেটারী- লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া এবং ট্রেজারার- লায়ন মো. শহিদুল ইসলাম শহীদ।
নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ – প্রধান উপদেষ্টা লায়ন এস.এম সামশুদ্দিন এমজেএফ. পিডিজি, উপদেষ্টা যথাক্রমে লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভিডিজি, লায়ন একেএম. শওকত হাসান খান। আইপিপি লায়ন নাজমুল হুদা মিলন এমজেএফ, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লায়ন নিগার সুলতানা, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে লায়ন শিবুল সেন, লায়ন প্রকৌশলী তৌফিকুর রহমান, লায়ন মো. নুরুল আকবর কাজল প্রমূখ।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102