শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ড. মোশাররফ

আমাদের নেত্রী দেশবাসীর জন্য দোয়া করেছেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিয়ম হয়।

বেগম জিয়ার সাক্ষাৎ শেষে নেতার বেরিয়ে এলে সাংবাদিকরা ঘিরে ধরেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমাদের নেত্রীর সঙ্গে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি।

তবে এ সময় দেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য বেগম জিয়া দোয়া করেছেন বলে জানান ড. মোশাররফ।

খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম। প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই। কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না। আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করেন না। আজকেও তাই হয়েছে।

দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে যে ঈদ, তা দেশবাসী আনন্দের সঙ্গে পালন করতে পারেনি। সবাই কষ্টে আছে। আমরা সবাই কষ্টে আছি। আমাদের নেত্রীও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যেভাবে চায়, সেভাবে যাতে অর্থনৈতিক, সামাজিক উন্নতি হয়ে সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পারে, তার জন্য দোয়া করেছেন আমাদের নেত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102