রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যের পক্ষ থেকে

ঈদ-উল-আজহা উপলক্ষে হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এর শুভেচ্ছাবাণী

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম দেশ বিদেশের বাঙ্গালী ও বিশ্ব মুসলিমকে  পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন

আসসালামু আলাইকুম।

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড প্রবাসি বাংলাদেশি ভাই-বোনদের এবং মুসলিম উম্মার সকলকে বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের পক্ষ থেকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।

মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহার আজকের এই পবিত্র দিনে আমি মহান আল্লাহ তা’লার কাছে এই প্রার্থনা করছি যেন ঈদ-উল-আজহার আত্মত্যাগের মহিমায় আমাদের সকলের জীবন মহিমান্বিত হয়ে ওঠে এবং ধনী-গরিব সকলের জন্যে এই ঈদ বয়ে আনে সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।

প্রিয় প্রবাসি ভাই ও বোনেরা,

পবিত্র  ঈদের ছুটির সময়েও বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সব সময় আপনাদের সেবায় আপনাদের পাশেই থাকবে। এই ছুটির সময় যদি আপনাদের কোনো কন্স্যুলার সেবার প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটে দেয়া দুটি ২৪/৭ হেল্পলাইনে (+447459616197 এবং +447440765180) যোগাযোগ করতে পারেন।

প্রিয় প্রবাসি ভাই ও বোনেরা,

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রদত্ত বাণীতে ঈদুল-আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ স্মার্ট বাংলাদেশ গড়ায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আসুন আমরা এই উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে নিজ নিজ অবস্থান থেকে এই প্রত্যয়ে সামনে এগিয়ে আসি।

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আবারো সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।

জয় বাংলা।

বাংলাদেশ চিরজীবী হোক!

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102