শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

দোকান কোটার মালিকানা নিয়ে দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষ। আহত ৬

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৭৮ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতক: দোকান কোটার মালিকানা নিয়ে আপন দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৬ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের দক্ষিন কুপিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিন কুপিয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল জব্বারের দখলে থাকা বাড়ির সামনের এক দোকান কোটার মালিকানা নিয়ে অপর ভাই আব্দুস ছাত্তারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার রাতে স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি নিঃস্পত্তি করে দেয়া হয়। মঙ্গলবার বিকেলে আব্দুস ছাত্তারের পক্ষ দোকানকোটা উচ্ছেদ করতে গেলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত বাবুল মিয়া(২৬), আব্দুল খালেক(২২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমুজ মিয়া(২০) কে ছাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রংমালা বেগম(৪৫), আব্দুল মান্নান (৪৮)সহ অন্যান্য আহতদেরকে ছাতক হাসপাতালে প্রাথমিক  চিকিৎসা প্রদান করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, ঘটনাটি আপোষে নিঃপত্তির চেষ্টা চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102