শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে

বিশ্বশান্তী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সি ই সি হলে” বিশ্বশান্তি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন পাঠানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিবিদ ড.আওলাদ হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মিনহাজ উদ্দিন মিন্টু, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য আনিসুর রহমান খোকন, আওয়ামীলীগ লীগ নেতা এডভোকেট ফারুক হোসেন,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, স্বাধীনতা পরিষদের সহ সভাপতি ফায়েকুজ্জামান ফরিদ প্রমূখ।

আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102