শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সহায়তা নিয়ে শিল্পী পাগল হাসানের বাড়িতে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে অকাল প্রয়াত শিল্পী পাগল হাসানের বাড়িতে গিয়ে তাঁর মাকে সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার- ২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
মঙ্গলবার (৭ মে) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে পাগল হাসানের বাড়িতে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা। এ সময় তিনি শিল্পীর স্বজনদের সঙ্গে আলাপকালে জানান,অকাল প্রয়াত এই প্রতিভাবান শিল্পীর স্মৃতি রক্ষার্থে এবং তার সংগীতগুলো সংগ্রহ ও প্রকাশে তার অবস্থান থেকে তিনি সার্বিক সহযোগিতা করবেন। এই ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সঙ্গে তার আলাপ হয়েছে বলেও তিনি জানান।
এসময় নাদেল যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তফা ফরিদুল হাসান কোরেশীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রয়াত শিল্পী পাগল হাসানের মায়ের হাতে তুলে দেন। পরে তিনি শিল্পী পাগল হাসানের কবর জেয়ারত করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102