রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

কবি আবুল বশর আনসারী’র কবিতা

পবিত্র সিলেট ভূমির ফলক উন্মোচিত

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৯ এই পর্যন্ত দেখেছেন

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা যুক্তরাজ্য ও সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বর্ষীয়ান রাজনীতিবিদ, কবি ও লেখক আবুল বশর আনসারী’র লেখা কবিতা পবিত্র সিলেট ভূমি’র ফলক উন্মোচন উপলক্ষ্যে সিলেট চৌকিদেখিস্থ কবি’র নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন উপদেষ্টা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেনের সভাপতিত্বে ও ফাউ‌ন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর পরিচালনায় পবিত্র আল কুরআন তেলওয়াত করেন মোঃ হাদিউল ইসলাম শাহরিয়ার। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাফেজ।

পবিত্র সিলেট ভূমি ফলক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক  সচিব ও (এফবিসিসিআই) ইনোভেশন এন্ড রিসার্স সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারি অধ্যাপক ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী। সম্মানিত অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন কবি’র দুই প্রিয় নাতী ব্রিটিশ বাংলাদেশি আদম সুলেমান ও আরাফাত চৌধুরী।

বিশেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম সোয়েব। লন্ডন টাওয়ার হেমলেস এর সাবেক স্পিকার ও কাউন্সিলার রাজিব আহমেদ। লন্ডন টাওয়ার হেমলেস এর সাবেক ডেপুটি স্পিকার ও কাউন্সিলার, কবি আবুল বশর আনসারী’র বড় মেয়ে মাদার জেনেত। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর ছোটভাই শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) এর সহধর্মিণী সৈয়দা জেসমিন বেগম। আইজিপি’র ছোটভাই বিশিষ্ট ব্যবসায়ী আল মুমিন চৌধুরী। বিশিষ্ট লেখক ও কবি ইঞ্জিনিয়ার মোঃ নূরুল কাইয়ুম ফারুকী, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলার হজেরা বেগম,  সিনিয়র সাংবাদিক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, সিলেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, কবি ও সাহিত্যিক রাহনামা সাব্বির মনি। কবি আবুল বশর আনসারী’র বড় ভাতিজা আবুল মনসুর জুয়েল ও সহধর্মিণী ফাহমিদা চৌধুরী, কবি’র সর্ব কনিষ্ঠ পুত্র যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ সুলেমান, উদিয়মান তরুন সমাজ কর্মী কনিজ রহিমা রব্বানী কথা, মহানগর হাসপাতালের পরিচালক ও সমাজ কর্মী মাসুদ আহমদ।

অন্যানযের মধ্যে উপস্থিত ছিলেন সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের কর্মকর্তা সালমা বেগম সুমি, হাজেরা বেগম, যুক্তরাজ্য প্রবাসী পীর আব্দুল কাইয়ুম (কবি’র নাতী), খায়রুন নেছা খানম একাডেমী’র প্রধান শিক্ষিকা আরতী রাণী চৌধুরী, রত্না চৌধুরী, শ্রিপ্রা চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক তাহমিনা হাসান চৌধুরী, রায়হান উল জান্নাহ, হাসান কবির চৌধুরী, হোসেন লাহিন, মোঃ মারুফ আহমদ, শিক্ষিকা রুনা সুলতানা, সমাজ কর্মী কাজী দিদার মিয়া, তোফায়েল আহমদ, কাজী মাহফুজ মিয়া সহ অত্র এলাকার বিশিষ্টজন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102