শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

তেতুলিয়ায় ভাঙারির দোকান থেকে মর্টারশেল উদ্ধার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকার ভাঙারির দোকান থেকে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি মর্টারশেল উদ্ধার হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে এটি সক্রিয় কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। সীমান্তের বাংলাবান্ধা এলাকার রফিকুল ইসলামের ভাঙারির দোকান থেকে এই মর্টারশেলটি (ইনসেট) উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের শিপাইপাড়া বাজারে মেসার্স রুপা ট্রেডার্স নামের ভাঙারির দোকানে বস্তুটি দেখতে পায় স্থানীয়রা। পরে মর্টারশেল মনে করে থানা পুলিশকে খবর দেয়া হয়।
স্থানীয় দোকানদাররা জানান, রাতে বাংলাবান্ধা থেকে কিছু লোহা কিনতে দোকানে আসেন এক ব্যক্তি। এসময় বস্তুটি দেখতে পেয়ে সন্দেহ হয় তার। পরে গত বছরের ২৭ ডিসেম্বর নিষ্ক্রিয় করা একটি মর্টালশেলের ছবির সঙ্গে বস্তুটি মিলিয়ে দেখে নিশ্চিত হন তিনি এটা মরিচার শেল। এরপর থেকে সকলের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
দোকান মালিক রফিকুল ইসলাম বলেন, আনিছুর রহমান নামে এক ফেরিওয়ালা দিনভর বাংলাবান্ধা বন্দর এলাকায় ভাঙারি জিনিসপত্র সংগ্রহ করে সন্ধ্যায় আমার কাছে বিক্রি করেন। রাতে আরেকজন কিছু মাল কিনতে এসে বন্তুটি দেখে জানান, এটি বোমা। পরে ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও বিজিবিকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোক এসে বস্তুটি চিহ্নিত করে একটি বস্তায় ভরে বালুচাপা দিয়ে দোকানের এক সাইটে রেখে তালাবন্দি করে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, খবর পয়ে বস্তুটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। বস্তুটি মর্টারশেল সাদৃশ্য। এ ঘটনায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিক জানানো হয়েছে। তবে আইনি কিছু প্রক্রিয়া থাকায় চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করতে আমাদের একটু সময় লাগছে। তারা আসলে জানা যাবে মর্টারশেলটি সক্রিয় কিনা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102