শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব

ভিপি আব্দুল মতিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৪২ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক, জেলা নাট্য পরিষদ (জেনাপ) সভাপতি, বিশিষ্ট নাট্যকার সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব ভিপি আব্দুল মতিন এর উপর সন্ত্রাসী হামলা ঘটেছে।

জেলার সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব, মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ভিপি আব্দুল মতিন কতিপয় সন্ত্রাসী কর্তৃক শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন, এটি অমার্জনীয় এবং অকল্পনীয় ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই বলে উল্লেখ করে সম্প্রতি ভিপি আব্দুল মতিন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, ইউকে বিডি টিভি পরিবারের পক্ষে ইউকে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর, যুবনেতা ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন,  ফাইন্যান্স ডিরেক্টর এক যুক্ত বিবৃতিতে ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা অবিলম্বে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য  রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে নাট্যকার আব্দুল মতিনকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এতে তিনি প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন এবং মানসিক ভাবে বিপর্যস্ত হন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102