শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ইরানে ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়ে ৯ পাকিস্তানি নাগরিককে হত্যা করেছে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত। শনিবার প্রদেশের সারাভান শহরে ওই পাকিস্তানিদের গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালের দিকে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের একটি বাসায় একদল সশস্ত্র অজ্ঞাত ব্যক্তি হামলা চালায়।

পরে সেখান থেকে ৯ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ৯ জনই পাকিস্তানি নাগরিক। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী কিংবা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি বলে মেহের নিউজ জানিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102