রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

রশিদপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ৮০ লাখ ঘনফুট

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

সিলেটের রশিদপুরে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা।

শনিবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

ওই স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লেখেন, ‘গ্যাস অনুসন্ধানের চলমান প্রক্রিয়ায় বড় সুখবর নিয়ে এলো সিলেটের রশিদপুর ২ নং গ্যাসকূপ। ওয়ার্কওভারের মাধ্যমে এখানে নতুন গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে। যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট এবং বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা। আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে এখান থেকে দৈনিক ৮০ লক্ষ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে।’

প্রতিমন্ত্রী আরও লেখেন, ‘তেল-গ্যাস অনুসন্ধানে শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার আগামীতে বাংলাদেশের জন্য আরও বড় সুসংবাদ বয়ে আনবে আশা করি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102