রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

মৌলভীবাজার মতবিনিময় ও আইন-শৃঙ্খলা কমিটি সভায় কৃষিমন্ত্রী

চালের মজুতদারি রোধে জেলা প্রশাসককে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ

জেসমিন মনসুর
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ৩১২ এই পর্যন্ত দেখেছেন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ড. আব্দুস শহীদ এমপি  বলেছেন, দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে ও মজুত রয়েছে। তাতে মজুতদারি না হলে এই মুহূর্তে চাল আমদানি করতে হবে না। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে না। চালের মজুতদারি রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন মন্ত্রী।

“কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। আমরা কৃষি উৎপাদন বাড়াতে চাই। এজন্য, সার, বীজসহ যে সব কৃষি উপকরণ দরকার, তাই দেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোন সংকট হবে না।”

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) মৌলভীবাজারে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদরদী ও কৃষির বিষয় খুবই আন্তরিক। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোন সংকট নেই। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোন সংকট হবে না।

তিনি বলেন, দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে ও মজুত রয়েছে, তাতে মজুতদারি না হলে এই মুহূর্তে চাল আমদানি করতে হবে না। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে না।

তিনি চালের মজুতদারি রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বৃহত্তর সিলেটে প্রচুর জমি পতিত থাকে। এগুলোকে চাষের আওতায় আনতে একটি মাস্টারপ্ল্যান করা দরকার।

পরে কৃষি মন্ত্রী সদর উপজেলার গিয়াসনগরে চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেন। এসময় তার সাথে স্থানীয় সংসদ সদস্য মো: জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102