রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

মন্ত্রিসভায় পুঁজিবাজার সংশ্লিষ্ট ৩ জন, এমপি ১৫ জন

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পুঁজিবাজার-সংশ্লিষ্ট তিন ব্যক্তি স্থান পেয়েছেন। তারা হলেন- দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস এইচআর সিকিউরিটিজের পরিচালক সাবের হোসেন চৌধুরী, এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান এবং ডিএসইর সাবেক সভাপতি ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম।

নতুন মন্ত্রিসভায় গতকাল বৃহস্পতিবার এই তিনজন শপথ নেন।

তাদের মধ্যে সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং আবদুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আহসানুল ইসলাম পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পুনর্নির্বাচিত হয়েছেন সালমান এফ রহমান। তিনি ব্রোকারেজ হাউস বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান ও শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

ডিএসই এক অভিনন্দন বার্তায় বলেছে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুঁজিবাজার-সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে শপথ গ্রহণের মাধ্যমে গতকাল তিনজন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। বাকি ১২ জন সংসদ সদস্য হচ্ছেন বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও হা-মীম গ্রুপের এমডি একে আজাদ, ট্রেজারার সিকিউরিটিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজের এমডি সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজের এমডি আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজের পরিচালক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আরএকে ক্যাপিটালের পরিচালক এসএকে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের এমডি আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইনস্যুরেন্স সিকিউরিটিজের পরিচালক এইচএম ইব্রাহিম ও মোনার্ক হোল্ডিংসের পরিচালক ও ক্রিকেটার সাকিব আল হাসান।

এর মধ্যে সাকিব আল হাসান পুঁজিবাজার বিষয়ক শিক্ষা কার্যক্রমের দূত হিসেবেও কাজ করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102