রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ওয়েলস আওয়ামী লীগের সভা থেকে

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭ ই জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহ্বান

বদরুল মনসুর
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

 বাংলাদেশের ৫২ তম  মহান বিজয় দিবস পালন উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে কাডিফের একটি রেষ্টুরেন্টে রবিবার (২৪ শে ডিসেম্বর) এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি  প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক মোহাম্মদ ফিরোজ আহমদ এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী সদস্য, ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমেদ শিবুল, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন,  ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ ও ওয়েলস কুলাউড়া সোসাইটির সাধারন সম্পাদক বদর উদ্দিন চৌধুরী বাবর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ফিরোজ আহমদ শুরুতেই মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী ত্রিশ লক্ষ শহিদ এবং ৭১-এ দেশজুড়ে নির্বিচারে গণহত্যা ও পাশবিক নির্যাতনের বেদনাময় ঘটনাপ্রবাহ স্মরণ করেন। পাশাপাশি বিশ্বসভায় বাংলাদেশের এই রক্তক্ষয়ী অভ্যুত্থানে বঙ্গবন্ধুর অবিস্মরনীয় অবদানের উপর আলোকপাত করে তিনি  বঙ্গবন্ধুর জীবন, স্বাধীনতা অর্জনে তাঁর অসামান্য ভূমিকা এবং যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭ ই জানুয়ারির নির্বাচনে স্বাধীনতার মার্কা মুক্তিযুদ্ধের মার্কা বঙ্গবন্ধুর মার্কা অস্প্রদায়িকতা ও উন্নয়নের প্রতীক”  নৌকায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

যুক্তরাজ্য আওয়ামী সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থসামাজিক উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত ও বিচক্ষণ নেতৃত্বে নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলার মতো বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ আজ নেতৃস্থানীয় পর্যায়ে আসীন বলে উল্লেখ করে তিনি  আমাদের  নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও বলীয়ান হয়ে ২০৪১ সালের মাঝে মানণীয় প্রধানমন্ত্রী ম্যাদার অব ইউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিল তথা জ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান।

সভায় ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক বলেন ৭৫ এর ১৫ ই আগস্টের হত্যাকাণ্ড শুধুমাত্র একজন রাষ্ট্র প্রধানকে হত্যা বা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নামক রাষ্ট্রকে হত্যা করার একটি ষড়যন্ত্র।

দীর্ঘ লড়াই সংগ্রামের পর মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিগত সরকারের আমলে হত্যাকাণ্ডের বিচার করার মাধ্যমেবঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করালেও হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের বিচার করা হয়নি। জাতিকে পুরাপুরি কলঙ্কমুক্ত করতে হলে এই ষড়যন্ত্রকারীদের নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচন করা সবচেয়ে জরুরি তাই আসন্ন নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোর দাবি  জানান।।

ওয়েলস আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার এর পক্ষ থেকে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102