শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নওগাঁ-৩ আসনে নৌকার মাঝি মনোনীত

মোঃ ফারুক হোসেন, বদলগাছী (নওগাঁ)
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৭৩ এই পর্যন্ত দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন।

রবিবার বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।

প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সৌরেন। সংগ্রহ করেন নওগাঁ ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মনোনয়ন ফরম। একটি আসন নিশ্চিত করতে গত কদিন ধরেই বেশ দৌড়ঝাঁপ করেছেন তিনি। দেখা করে এসেছেন আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদদের সঙ্গে। মনোনয়ন ঘোষণা দেওয়ার দিনও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শফিকুল ইসলাম নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ কেন্দ্রীয় ও দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102