রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

স্বাস্থ্য অধিদপ্তরের মানদণ্ডে,

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল দেশসেরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৬৪ এই পর্যন্ত দেখেছেন

দেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে দেশসেরা ১০ টি হাসপাতালের তালিকার শীর্ষে রয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচকের নির্ধারিত মানদণ্ডে সারাদেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল। চলতি বছরের অক্টোবর মাসের পারফরমেন্সের ভিত্তিতে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত তালিকার দ্বিতীয়তে রয়েছে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। তৃতীয়স্থানে আছে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (অক্টোবর ২০২৩) অনুযায়ী দেশের শীর্ষ ১০টি জেলা সদর হাসপাতালগুলোর স্কোর হলো- মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল স্কোর ৮৯ দশমিক ৪৪, নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৭ দশমিক ৫১, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল স্কোর ৮৬ দশমিক ১০, কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ৭১, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ৬৮, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ২১, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৪ দশমিক ৫৩, নীলফামারী ২৫০ শয্যা সদর হাসপাতাল স্কোর ৮৪ দশমিক ২৫, নরসিংদী ডিস্ট্রিক্ট হাসপাতাল। স্কোর ৮২ দশমিক ৭৭,  নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল স্কোর ৮২ দশমিক ৬১।

এ ব্যাপারে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালের সুপার (ভারপ্রপ্ত) ডা. বিনেন্দু ভৌমিক জানান, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সারাদেশের মধ্যে প্রথম হওয়া সম্ভব হয়েছে। হাসপাতালের সেবার মান ও পরিস্কার পরিচ্ছন্নতাকে একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে আমরা সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও মাতৃসেবা, শিশু সেবা, প্রসবকালীন সেবা, রোগী ভর্তির হার, অপারেশন, অক্সিজেন সরবরাহ, ডায়ালাইসিস, সিটিস্ক্যান সেবা আমাদের অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন  প্রাণান্ত চেষ্টা ছিল আমাদের সকলের, একটা নির্দিষ্ট মানে হাসপাতালকে নিয়ে যাওয়া। এর ফল আমরা পেয়েছি। আমাদের সেই চেষ্টা অব্যাহত রাখবো। তবে হাসপাতালকে এ অবস্থায় রাখতে  সকলের সহযোগিতা ও পরামর্শ আমরা সবসময় কামনা করি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102