শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

‌‘পার্লামেন্ট জার্নাল’ সংসদীয় সাংবাদিকতায় ভূমিকা রাখবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে জাতীয় সংসদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সংসদবিষয়ক সাংবাদিকতা বিশেষ ধরনের, যা সাংবাদিকেরা আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) প্রকাশিত পার্লামেন্ট জার্নাল সংসদীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মঙ্গলবার (৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের এল ডি হলে বিপিজেএ’র উদ্যোগে ‘পার্লামেন্ট জার্নাল’ শীর্ষক বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্পিকার। এসময় স্পিকার গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে ও সহসভাপতি মশিউর রহমানের সঞ্চলনায় সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, পার্লামেন্ট জার্নালের সম্পাদক কামরান রেজা, সিনিয়র সাংবাদিক সজল জাহিদ, হারুন জামিল, জাহিদ চৌধুরী, মোস্তফা কামাল ও বিপিজেএর প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক মুফতি আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

মোড়ক উন্মোচন প্রকাশনায় সহযযোগিতা করেন জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব আজিজুর রহমান ও যুগ্ম সচিব নাজমুল হক। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার যুগ্মসচিব তারিক মাহমুদও বক্তব্য দেন।

স্পিকার বলেন, ১৯৭৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে পার্লামেন্ট জার্নালের এ প্রকাশনাটি একটি গঠনমূলক প্রকাশনা। জনগুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে বিষয়ভিত্তিক লেখা নিয়ে প্রকাশিত এ জার্নালে আইন প্রণয়ন পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে। তিনি বলেন, এ জার্নাল রিসার্চ এবং সংসদবিষয়ক রেফারেন্সের একটি ভালো উৎস হতে পারে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বিপিজেএর বিভিন্ন বিষয় নিয়ে গবেষণাভিত্তিক প্রকাশনা প্রকাশ করতে পারে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট, বিষয়ভিত্তিক ডেমোক্রেসি, মৌলিক অধিকার, মানবাধিকার নিয়ে প্রকাশনা বের করতে পারে।

বাংলাদেশ জাতীয় সংসদ এগিয়ে চলার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে সংসদীয় গণতন্ত্র এগিয়েছে। তিনি বলেন, সংবিধানের প্রতি অনুগত থেকে সাংবাদিকেরা সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, সংবিধান একটি লিভিং ডকুমেন্ট। এদেশের সংবিধানকে কোনো দেশ থেকে আমদানি করা হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরের দিনই সংবিধান প্রণয়নে উদ্যোগ নিয়েছিলেন। তিনি এসময় ১৯৭২ এ গণপরিষদে বঙ্গবন্ধু দেওয়া ভাষণ সবাইকে পড়ার অনুরোধ জানান।

স্পিকার সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘পার্লামেন্ট জার্নাল’ প্রকাশনার জন্য ও অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক জেসমিন মলি, কার্যনির্বাহী কমিটির সদস্য এমরান হোসাইন শেখ ও মিজান রহমান, গনমাধ্যম কর্মীরা, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102