রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

বৃটিশ প্রধানমন্ত্রীর দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিবিসি
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল এক গুরুতর অভিযোগের মুখোমুখি। অভিযোগ তাঁদের এক সাংসদ ধর্ষণ করেছেন এবং অন‌্য চার সাংসদ সেই ঘটনার সাক্ষী ছিলেন। শুধু তাই নয়, দল গোটা ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও দাবি। এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাক কনজারভেটিভ এমপির বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগকে “খুব গুরুতর” বলে উল্লেখ করেছেন।

অপরাধমূলক কাজের প্রমাণ থাকলে পুলিশের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। ঋষি সুনাক দায়িত্ব নেওয়ার আগে লিজ ট্রাস যে স্বল্প সময়ের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় দলের চেয়ারম্যানের পদে ছিলেন জ্যাক বেরি। ২০২২ সালের অক্টোবরে পদ ছাড়ার পরপরই, দলের প্রাক্তন চিফ হুইপ ওয়েন্ডি মর্টন এবং পুলিশকে বেরি একটি চিঠি লিখেছিলেন।

সেই চিঠিতে কোনও সাংসদের নাম উল্লেখ না করা হলেও বলা হয়েছে, অন্তত পাঁচজন নারী ওই সাংসদের লালসার শিকার হয়েছেন। ওই নারীদের বিরুদ্ধে ধর্ষণ-সহ বিভিন্ন অপরাধ সংঘঠিত হয়েছে। জ্যাক বেরি পুলিশকে বলেছেন কিছু ব্যক্তির ব্যর্থতার কারণে অপরাধী তার অপরাধ চালিয়ে গেছে।

যার প্রেক্ষিতে সুনাক বলেন, কনজারভেটিভ পার্টির “স্বাধীন অভিযোগ পরিচালনার পদ্ধতি রয়েছে”।

নরফোকের ব্যাকটন গ্যাস টার্মিনাল পরিদর্শনের সময়, প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ধর্ষণের অভিযোগগুলি ধামাচাপা দেওয়া হয়েছে এবং তিনি বিষয়টির তদন্ত করছেন কিনা। তিনি মিডিয়াকে বলেন: “এগুলো খুবই গুরুতর অভিযোগ। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তাই নির্দিষ্টভাবে মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না।” উপ-প্রধানমন্ত্রী অলিভার ডাউডেন, যিনি পূর্বে পার্টির চেয়ারম্যান ছিলেন, পার্টির বিরুদ্ধে অভিযোগগুলি ধামাচাপা দেবার বিষয়টি অস্বীকার করেছিলেন।

তবে অজ্ঞাতনামা ওই সংসদ সদস্যের পরিচয় জানা না থাকায় সুনির্দিষ্ট মামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানান। জ্যাক, রোসেনডেল এবং ডারওয়েনের এমপি, গত বছর লিজ ট্রাসের ৪৯দিনের প্রিমিয়ারশিপের সময় টরি পার্টির চেয়ারম্যান ছিলেন। সেইসময়ে তিনি একজন এমপির বিরুদ্ধে একাধিক অভিযোগ সম্পর্কে সচেতন করেছিলেন দলকে – যাকে ‘X’ হিসাবে উল্লেখ করা হয়েছিল। এমনকি তিনি প্রাক্তন চিফ হুইপ ওয়েন্ডি মর্টনের কাছে নিজের উদ্বেগের কথাও জানান।

কনজারভেটিভ এমপি ক্যারোলিন নোকস, যিনি কমন্স উইমেন অ্যান্ড ইকুয়ালিটিস কমিটির চেয়ারম্যান, বলেছেন অভিযোগটি “গুরুতর “। তিনি বিবিসি রেডিও 4-এর ওমেনস আওয়ারকে বলেছিলেন যে ব্যক্তিরা যখন অভিযোগ করে তখন রাজনৈতিক দলগুলির স্বচ্ছ প্রক্রিয়ার প্রয়োজন, যেখানে অভিযুক্ত ভুক্তভোগীরা পুলিশের কাছে যেতে পারে।

লেবার পার্টির চেয়ারম্যান অ্যানেলিজ ডডস বলেছেন যে অভিযোগগুলি যখন গুরুতর তখন রক্ষণশীল পার্টির দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা দরকার। এছাড়াও তদন্তের আহ্বান জানিয়ে লিবারেল ডেমোক্র্যাট চিফ হুইপ ওয়েন্ডি চেম্বারলেন গোটা ঘটনায় ”বিরক্তি” প্রকাশ করেছেন ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102