রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

অবরুদ্ধ গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ ব্যাপারে তিনি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন। কাজাকিস্তান থেকে তুরস্ক ফেরার পথে বিমানে দেশটির সাংবাদিকদের এ কথা বলেন এরদোগান। খবর: ডেইলি সাবাহর।

ফিলিস্তিনিদের ওপর ‘গণহত্যার’ প্রতিবাদে ইসরাইলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সাকির ওজকান তোরুনলারকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। সেইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করছে দেশটি।

এদিকে, রবিবার দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সংঘাতের বিষয়ে তার আলোচনার কথা রয়েছে। ব্লিংকেন মূলত তথাকথিত ‘মানবিক বিরতি’র বিষয়ে আরবের নেতাদের সঙ্গে কাজ করছেন এবং শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছেন যে এ বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে।

এর আগে, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত গাজায় হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি হবে না।

গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হামাসকে ‘মুক্তিবাহিনী’ বলে অভিহিত করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনেছেন।
প্রতিক্রিয়ায় ইসরায়েল তাদের ভূখণ্ড থেকে তুরস্কের কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় তুরস্ক তাদের দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102