রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ডেঙ্গুতে ১৩ মৃত্যু, হাসপাতালে ২৫৫৫

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নয় জন ঢাকাতে এবং ঢাকার বাইরে মারা যান চারজন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৫৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার ৬১৭ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৯৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৭৬০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে, ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে দুই হাজার ৭৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, ঢাকাতে ৭০০ জন এবং ঢাকার বাইরে ৪০৯ জন।

চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই লাখ ২৮ হাজার ৭৭৯ জন। এরমধ্যে ঢাকাতে ৮৯ হাজার ৪৬০ জন ও ঢাকার বাইরে এক লাখ ৩৯ হাজার ৩১৯ জন।

চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ১৯ হাজার ৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে, ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮৬ হাজার ৭৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল এক লাখ ৩২ হাজার ৯৯১ জন ছাড়পত্র পেয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102