শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

আমানউল্লাহ আমান কারাগারে

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। কিন্তু বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে আমানের আত্মসমর্পণকে কেন্দ্র করে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে বিএনপির সমর্থিত আইনজীবী ও সমর্থকরা অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে আমানের জামিন চান তারা। রয়েছে আওয়ামীপস্থী আইনজীবীরাও। এসময় আদালতে নিরাপত্তা বজায় রাখতে বাড়তি পুলিশও মোতায়েন করা হয়।

এরআগে গত ৩ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমানের স্ত্রী সাবেরা আমান। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

এরআগে গত ৭ আগস্ট বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্ৰকাশ করেন উচ্চ আদালত। সেসময় উচ্চ আদালত থেকে বলা হয়, রায়ের অনুলিপি পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে হবে।

জানা যায়, ২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। একই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছর ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে এ দম্পতি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল আবেদন মঞ্জুর করে তাদের খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে মামলাটির পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় দীর্ঘ সময় শেষে চলতি বছরের ১৪ মে পুনঃশুনানি শেষ হয়। পরবর্তীতে গত ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102