শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

মির্জা ফখরুল ইসলাম

সন্ত্রাস করে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট সরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের কাছে দেশের গণতন্ত্র, জনগণ কিছুই নিরাপদ নয়। কারণ, তারা সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে ফের ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শমরিতা হাসপাতালে আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ-খবর এবং তাদের সঙ্গে কথা বলার পর তিনি এই মন্তব্য করেন। এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।

উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, গত ২৬ আগস্ট কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপির এক নেতার বাসায় দলের সাংগঠনিক সভা হচ্ছিল। সেই সভায় অতর্কিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় এমপি-মন্ত্রীর ভাইদের নেতৃত্বে আক্রমণ করে ১০-১২ জনকে মারাত্মকভাবে আহত করে। এদের মধ্যে কয়েকজন এই হাসপাতালে (শমরিতা) ভর্তি হয়েছেন। এদের এমন ভাবে জখম করা হয়েছে, তারা বেঁচে নাও থাকতে পারত। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন আছেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে এ দেশে রাজনীতি ও গণতান্ত্রিক অবস্থা এমন জায়গায় গিয়েছে, বিরোধী দলের নেতাকর্মীরা যদি ঘরের মধ্যে সভাও করে সেখানেও তাদের আক্রণের শিকার হতে হয়। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।

সরকার সম্পূর্ণ অবৈধ ও ফ্যাসিস্ট মন্তব্য করে ফখরুল বলেন, এদের কাছে গণতন্ত্র একেবারেই নিরাপদ নয়, দেশ ও রাষ্ট্র নিরাপদ নয়। গ্রামের অসহায় মানুষদের ওপর গুলি করা হয়েছে; কয়েকজন গুলিতেও আহত হয়েছে। প্রকাশ্যে সন্ত্রাস করে তারা আক্রমণ করে কুমিল্লার জনগণকে ভয় দেখিয়েছে; যাতে আবারো ক্ষমতায় ফিরে আসা যায়। আমরা মনে করি জনগণ রুখে দেবে, রুখে দিতে শুরু করেছে। জনগণের প্রতিরোধের কাছেই এরা (ক্ষমতাসীন সরকার) পরাজিত হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102