রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

চাল দিয়ে তৈরি হবে বিস্কুট

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

জাপানের প্রযুক্তিগত সহায়তা নিয়ে বাংলাদেশে চাল দিয়ে বিস্কুট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে চাল দিয়ে চিপসসহ নানা খাদ্যপণ্য তৈরি করা হবে। এছাড়া একটি ধানগাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে বাজারজাত করা হবে।

জাপানিজ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কামেদা সেইকা কোম্পানি লিমিটেডের প্রধান ড. লেক রাজ জুনেজা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। এ সফরে এসব পরিকল্পনা হাতে নিয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।

ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাপান থেকে অনেক বিনিয়োগকারী আমার সঙ্গে বাংলাদেশে এসেছেন। তারা অনেকেই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তবে তাদের মধ্যে কামেদা সেইকা অন্যতম।

তারা ইউরোপ-আমেরিকাসহ এশিয়ার অনেক দেশে চালের বাজার নিয়ন্ত্রণ করে। তারা চালকে প্রক্রিয়াজাত করে প্রতি কেজি ১ হাজার টাকায়ও বিক্রি করে। বাংলাদেশে প্রচুর পরিমাণে চাল উৎপাদন হয়। ফলে আমি চাই বাংলাদেশে তারা বিনিয়োগ করুক। তারা আমাকে আশ্বস্ত করেছেন বাংলাদেশে বিনিয়োগ করবেন।

জাপানিজ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কামেদা সেইকা কোম্পানি লিমিটেডের প্রধান ড. লেক রাজ জুনেজা জানান, আমি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, আমি বাংলাদেশে বারবার আসতে চাই। ফু-ওয়াং ফুডস ও এমারাল্ড অয়েলের ফ্যাক্টরি ঘুরে দেখেছি। প্রতিষ্ঠান দুটি আমার পছন্দ হয়েছে। আমি চাল নিয়েই কাজ করি। বাংলাদেশে চাল দিয়ে বিস্কুট তৈরির বিষয়টি আমার মাথায় আছে।

সম্প্রতি ব্যবসায়িক সফরের অংশ হিসেবে তিনি দ্বীপ জেলা ভোলায় যান। সেখানে বেসরকারি এনজিও গ্রামীণ উন্নয়ন সংস্থার সঙ্গে কৃষিতে যৌথভাবে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া বাংলাদেশের খাদ্য বাজারেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে কোম্পানিটি।

গত বৃহস্পতিবার সাত দিনের ব্যবসায়িক সফরে বাংলাদেশে আসেন প্রতিষ্ঠানটির প্রধান।

মিনোরী বাংলাদেশ ও ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন বলেন, ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের বাজারে চালের ব্যবসা করে জাপানের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কামেদা সেইকা কোম্পানি লিমিটেড। বাংলাদেশ সফরে সেই কোম্পানির প্রধান ড. লেক রাজ জুনেজা এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ফু ওয়াং ফুডসের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন।

তিনি শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে পাশাপাশি তারা মিনোরী বাংলাদেশে বিনিয়োগ করতে চান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102