শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় ঠাকুরগাঁও রেশম কারখানা

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪১১ এই পর্যন্ত দেখেছেন

বৃহস্পতিবার (৩ আগষ্ঠ) দীর্ঘ ২১ বছর ধরে বন্ধ থাকা ঠাকুরগাঁওয়ের অন্যতম মাঝারী শিল্প প্রতিষ্ঠান রেশম কারাখানার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সকালে শহরের গোবিন্দনগরস্থ রেশম কারখানা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিয় গ্রপের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, রংপুর আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মাহবুব উল হক, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোদাচ্ছের হোসেন, জেলা ব্যবসায়ি সমিতির সভাপতি মো: ফরিদুল ইসলাম (ফরিদ), জেলা ব্যবসায়ি কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ইতিমধ্যে কারখানাটি চালুর উদ্দেশ্যে কারিগরি যাবতীয় কাজ সমাপ্তির পথে। কারখানার মেশিনগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে কারখানায়। কারখানার মেশিনগুলো থেকে কাপড় বোনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পুরাতন-নতুন শ্রমিকের কর্মচাঞ্চলে প্রাণ ফিরে এসেছে কারখানায়। শ্রমিকেরা মেশিনগুলো পরিস্কার করে সুতা লাগিয়ে কাপড় বোনার কাজ শুরু করেছেন।

এক সময় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রেশম কারখানায় উৎপাদিত হতো মসৃণ সিল্ক কাপড়। এর মধ্যে ২০টি পাওয়ার লুম, ২০টি তাঁত রয়েছে। এছাড়াও পাওয়ার লুম ও হ্যান্ড লুমগুলিও সচল করা হয়েছে। রেশম কারখানা বন্ধ হওয়ার পর প্রায় পাঁচ হাজার রেশম চাষী বেকার হয়ে পড়েছিলেন। তার মধ্যেও প্রায় ২ থেকে ৩ হাজার চাষী রেশম চাষ ধরে রেখেছিলেন। কিন্তু তুঁতগাছের অভাবে তারা গুটিপোকা পালন করতে পারছিলেন না। তাই কারখানাটি চালু হলে রেশম চাষের সঙ্গে যুক্ত পাঁচ হাজার বা তার অধিক চাষীর আবারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চাষীদের গুটি পোকা পালনের মাধ্যমে তাদের সুতা দিয়ে ঠাকুরগাঁও রেশম কারখানায় উৎপাদিত মসৃণ সিল্ক কাপড় আবারও দেশ ও দেশের বাহিরে রপ্তানীর আশা থেকে ৫ বছরের জন্য লীজ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় গ্রুপ।

২০২০ সালের ১৩ অক্টোবার কারখানায় সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক মু: আব্দুল হাকিম। ওই সময় তিনি জানিয়েছিলেন চালুর জন্য ৯ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। এই কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে একটা স্টিমেট তৈরী করে। সেই স্টিমেটের ভিত্তিতেই সুপ্রিয় গ্রুপকে  ৫ বছরের জন্য কারাখানাটি লীজ প্রদান করা হয়।

কারখানায় জি.এম হিসেবে নিযুক্ত হয়েছেন মো: বেলায়েত হোসেন। তিনি বলেন, কারখানাটি সুপ্রিয় গ্রুপ ৫ বছরের জন্য লীজ নিয়েছে। ইতিমধ্যে সকল কারিগরি কাজ শেষ করে মেশিনগুলো চালু করা হয়েছে। কারখানা বন্ধের আগে যে সকল শ্রমিকগণ এখানে কর্মরত ছিলেন তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, যারা এখনও বেচে রয়েছেন এবং কাজ করার ক্ষমতাসম্পন্ন তাদের এখানে পুনরায় কাজে নিযুক্ত করা হচ্ছে।

সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমান বলেন, আমরা খুবই আনন্দিত আজ রেশম কারখানাটি আনুষ্ঠাকিভাবে উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক নিযুক্ত করা হয়েছে। প্রয়োজনে আরও শ্রমিক ও মেশিন স্থাপন করা হবে। কারখানাটি ভালভাবে চালু রাখার জন্য রেশম চাষীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য যে, ১৯৭৭-৭৮ সালে বেসরকারি সংস্থা আরডিআরএস ঠাকুরগাঁওয়ে এই রেশম কারখানাটি স্থাপন করে। ১৯৯৫ সালে রেশম কারখানাটি আধুনিকীকরণের কাজ শুরু হয়ে শেষ হয় ১৯৯৮ সালের ডিসেম্বরে। লোকসানের অজুহাতে ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। জমি, যন্ত্রপাতি ও কাচামাল সবই রয়েছে কারখানটিতে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102