রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

৪৮ প্রতিষ্ঠানের কেউ-ই পাশ করেনি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। গত বছর এ সংখ্যাটি ছিল ৫০টি। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে দুটি।

এ ছাড়া এবার শতভাগ পাশ করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৩৫৪, যা গতবার ছিল দুই হাজার ৯৭৫টি। সেই তুলনায় শতভাগ পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬২১টি।

শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের বিস্তারিত ফল তুলে ধরার সময় এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।

চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষায় গড় পাশের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102