শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

৪১তম বিসিএসের ফলাফলের তারিখ জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে আজ ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে কি-না, সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি। সভার সময়সূচিও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির একজন সদস্য। তিনি রোববার সকালে বলেন, ৪১তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে আজ আমাদের একটি সভা রয়েছে। সভায় ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে সভা কখন শুরু হবে, সেটি জনা যায়নি

জানা গেছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন। এর মধ্যে ১৩ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ১৫ হাজার খাতায় ২০ নম্বরের গড়মিল পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়। গড়মিল হওয়া খাতাগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৬ জুন মৌখিক পরীক্ষা শেষ হয়েছে।

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া পুলিশে ১০০, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জনকে নেওয়া হবে।

পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাব রক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নিয়োগ পাবেন।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন নেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন।

সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্যনিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জনসহ ২ হাজার ১৩৫ জন কর্মকর্তাকে এ বিসিএসের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102