রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

ইউরোপের দেশ পোল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচজন নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

পোলিশ অর্থমন্ত্রী অ্যাডাম নিডজেলস্কি এক টুইটে জানান, ‘(বিমান দুর্ঘটনায়) অন্তত আটজন আহত ও পাঁচজন নিহত হয়েছেন।

বিবিসি নিউজ জানায়, স্থানীয় সময় সোমবার (১৭ জুলাই) পোল্যান্ডের রাজধানী ওয়ারসর কাছে একটি বিমান ঘাঁটিতে এ বিধ্বস্তের ঘটনা ঘটে। পুলিশ জানায়, লোকজন খারাপ আবহাওয়া থেকে বাঁচতে এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিলেন। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটে।

মূলত খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারনা করছে পোলিশ দমকল বাহিনী।

উদ্ধারকাজে সহায়তা করতে চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল ক্রিসিনো গ্রামে পাঠানো হয়েছে জানিয়েছে কর্মকর্তারা। গ্রামটি রাজধানী ওয়ারস থেকে ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত।

পোলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি সেসনা ২০০৮ মডেলের।

বিমানটি যে হ্যাঙ্গারের ওপর বিধ্বস্ত হয়েছে, সেটির ভেতর মানুষ ছিলেন। বৈরি আবহাওয়া থেকে বাঁচতে কয়েকজন হ্যাঙ্গারটির ভেতর আশ্রয় নিয়েছিলেন; আর ওই সময় বিমানটি তাদের ওপর আছড়ে পড়ে। এতেই প্রাণহানির ঘটনা ঘটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102