শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

এক দফার কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন

চলমান আন্দোলনে এক দফার কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। কাল বুধবার পৃথক পৃথক সমাবেশ থেকে নতুন কর্মসূচি যুগপৎভাবে ঘোষণা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১০ জুলাই) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি এবং ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সঙ্গে পৃথক বৈঠক হয়। গণতন্ত্র মঞ্চ ও এলডিপির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও আবদুল আউয়াল মিন্টু।

একই দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দেন, বুধবার থেকে আন্দোলনের নতুন যাত্রা শুরু হবে।

গণতন্ত্র মঞ্চের বৈঠকে জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) প্রতিনিধি দলে ছিলেন দলের ফারুক হাসান, অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, জে আবেদীন শিশির, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আতিকুল্লাহ, তারেক রহমান, আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, শেখ খায়রুল কবির, মো. তারেক রহমান ও মোহাম্মদ শামসুদ্দিন উপস্থিত ছিলেন। ড. রেজা কিবরিয়া চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

এদিকে এলডিপির বৈঠকে ছিলেন দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, নিয়ামুল বশির, এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলাইন, মাহবুবুর রহমান, বিল্লাহ হোসেন মিয়াজী ও আবুল হাসেম এবং লেবার পার্টির বৈঠকে দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এসএম ইউসুফ, আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ও খোন্দকার মিরাজুল ইসলাম।

এছাড়া, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের নেতৃত্বাধীন অংশের নেতারা মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় ও গণতান্ত্রিক বাম ঐক্যজোট বিকেল তিনটায় গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত স্থির হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102