শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

তামিমের অবসর: পুনর্বিবেচনার আহ্বান বিসিবির

ওয়ানডে ক্রিকেটে তামিম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ: পাপন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণা দেওয়ার পর তা নিয়ে স্যোসাল মিডিয়াসহ সব মহলে আলোচনা হচ্ছে। হঠাৎ করে তামিমের এমন অবসরের ঘোষণা সবাইকে হতবাক করেছে।

তামিম ইকবালের অবসর নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করলেও সবাই অপেক্ষা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের জন্য। শেষ পর্যন্ত তিনি মুখ খুললেন। গতকাল রাত ১০টায় রাজধানীর একটি হোটেলে শুরু হয় বিসিবির জরুরি মিটিং। সে মিটিং হয় দুই ঘণ্টাব্যাপী। এরপর দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পরেই গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘তামিমের আচমকা অবসর প্রসঙ্গে আগে থেকে কিছু জানি না।’ এছাড়া শতভাগ ফিট নন তামিমের এমন কথা বলার প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিবিসি সভাপতি।

তিনি আরও বলেন,‘তামিমের সিদ্ধান্ত ইমোশনাল হতে পারে। তার এমন সিদ্ধান্ত পরিকল্পিত কিনা এটা দেখার বিষয়। তবে এই ঘটনায় আমি অবাক হয়েছি। তবে এ বিষয়ে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি তাকে ম্যাসেজ দিয়েছি। কিন্তু সে কোনো উত্তর দেননি।

পাপান আরও বলেন,‘আমি এখনো বলছি, ওয়ানডে ক্রিকেটে তামিম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি চাই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আবার খেলায় ফিরে আসুক। এই সিদ্ধান্ত নিলে আমি খুশি হবে।’

সংবাদ সম্মেলনে কাঁদার বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি কিছুই বুঝতে পারছি না, কান্নার কী হলো। তাকে তো কেউ বসতে বলে নাই। অবসর নিতে বলে নাই। নিজে থেকে করেছে, এরপর কাদছে কেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে বসতে পারত, কথা বলতে পারত। কেউ কিছু জানে না, মানে অদ্ভুত কাহিনি। খুবই আশ্চর্য লাগছে। এগুলা করে লাভ কী। দলের জন্যও তো খারাপ এটা।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এর আগে গত বুধবার রাতে দলীয় কোনো সংবাদ সম্মেলন নয়, বরং হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। গতকাল টাইগারদের দলীয় অনুশীলন না থাকায় এদিন সংবাদমাধ্যমের সামনে কারও আসারই কথা নয়। অথচ গতকাল কৌতূহল জাগিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এই ক্রিকেটার।

এরপরই গুঞ্জন তৈরি হয়, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। এমনকি অবসরও নিতে পারে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন তিনি। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102