শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিশুর জন্ম দিয়ে শুরু সুপার স্পেশালাইজড হাসপাতালের অপারেশন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে হাসপাতালটির প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগে একজন প্রসূতি মায়ের সিজারিয়ান সেকশনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। একইসঙ্গে হাসপাতালের আন্তঃবিভাগ কার্যক্রমও চালু হয়েছে। অনলাইনে যুক্ত হয়ে এসব কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

FB_IMG_1688543070719

সুপার স্পেশালাইজড হাসপাতালের বেশকিছু কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক

অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা আজ সকালে একজন প্রসূতি মায়ের সিজারের মাধ্যমে অপারেশন কার্যক্রম শুরু করেছি। এছাড়াও আজ সকালে গাইনিতে পাঁচটি অপারেশন হয়েছে। ব্রেস্ট সার্জারি হয়েছে দুটি, ল্যাপারোস্কপিক সার্জারি হয়েছে একটি।

শারফুদ্দিন আহমেদ বলেন, গত বছরের ১৪ সেপ্টেম্বর সুপার স্পেশালাইজড হাসপাতালের অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৭ ডিসেম্বর থেকে সুপার স্পেশালাইজড হাসপাতালে ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক (অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক) নিয়ামত রোগী দেখছেন। প্রশিক্ষিত দক্ষ জনবলের কাছ থেকে সেবা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন সেবা গ্রহীতারা। এখানে ল্যাবরেটরি প্যাথলজি টেস্ট করা হচ্ছে। এমআরআই, সিটি স্ক্যান করা হচ্ছে।

তিনি বলেন, কিছু কারণে অন্তঃবিভাগ এবং অপারেশন চালু করতে বিলম্ব হয়েছে। কিছু ইনস্ট্রুমেন্ট না আসার কারণে, যার কারণ ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। তবে আমরা আউটডোর এবং প্যাথলজি বিভাগের কার্যক্রম আরও আগেই শুরু করে দিতে পেরেছি।

dhakapost

উপাচার্য বলেন, আমাদের আরও জনবল লাগবে। হাসপাতালটি পরিচালনা করতে ১৮০০ এর মতো জনবল প্রয়োজন। এরইমধ্যে ৪০ হাজারের মতো পরীক্ষা হয়েছে। ২০ হাজারের বেশি রোগীর চিকিৎসা নিয়েছে। এমআরআই ৫৫৬টি, সিটি স্ক্যান ৩১৩টি, বিএমডি ১১টি, বায়োকেমিস্ট্রি টেস্ট ২০ হাজার ৩৭৫টি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি ৩ হাজার ৪৭৬টি, ভাইরোলজি ২ হাজার ২৫০টি, হেমাটোলজি ২ হাজার ৯টি, ল্যাবরেটরি মেডিসিন ৪ হাজার ৯৮৩টি অর্থাৎ মোট ৩৩ হাজার ৯৩টি টেস্ট করা হয়েছে। এছাড়া ইসিজি ৮১টি, ইটিটি ৯টি সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা হবে। যদি বাইরে থেকে কোনও সহযোগিতা লাগে, আমরা ব্যবস্থা নেবো। আমাদের মূল উদ্দেশ্য হলো দেশে এমন একটি হাসপাতাল হোক, যেটি হবে বিশ্বমানের, যেটি নিয়ে আমরা গর্ব করতে পারি। আমরা চাই যেসব রোগী দেশের বাইরে চিকিৎসার জন্য যায়, তাদের যেন বিদেশে যাওয়া না লাগে। সুলভ মূল্যে রোগীরা সেবা পাবে, এটাই আমাদের প্রত্যাশা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102