শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায়

সুইডেনের সিডিএকে ডেকে নিন্দা ও জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

সুইডেনে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ঢাকায় সে দেশের চার্জ দ্য এ্যাফেয়ারর্স-সিএডিকে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত) ডেকে নিন্দা ও জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৪ জুলই) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এসময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

একে আব্দুল মোমেন বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে সুইডেনের আমাদের দেশের সিএডি তাকে আমরা মন্ত্রণালয়ে ডেকে এনেছিলাম এবং আমরা এই ব্যাপারে বাংলাদেশের জনগণের, এই ধরনের কোরআন শরিফ পোড়ানো, দিনে মসজিদের সামনে এটার তীব্র নিন্দা করি।

সেই সাথে আমরা দাবি তারা যেনো এই দুষ্টু লোকের শাস্তি দেয়। রাষ্ট্রদুত জানিয়েছেন সুইডেন সরকার এই জন্যে তারা এপোলজি চেয়েছে এবং এই যে ব্যক্তি কাজটি করেছে তাকে তারা গ্রেপ্তার করেছে। এই লোকটি বলেছিলো যে সে শুধু তার বক্তব্য প্রকাশ করবে। কিন্তু সেইখানে যে কোরআন শরিফ জ্বালাবে সেই কথাটা বলেনি।

সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। হিট ট্রেট বেনামা যা তাদের দেশের আইনে এটা প্রচার করতে পারে না। আমাদের মতো আরও অনেকগুলো মুসলিম রাষ্ট্র প্রতিবাদ করে এবং আমরা মোটামোটি আনন্দিত যে তারা ব্যবস্থা নিয়েছে।

এর আগে তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে পবিত্র কোরআন শরিফ পোড়ানের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সুইডেনের রাষ্ট্রদুতকে ডেকে এই ঘটনার প্রতিবাদ করার দাবি জানান।

এছাড়া তিনি হজরত মোহম্মদ(স:)র ব্যঙ্গ চিত্র দেখানো, মেয়েদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা এসব ইসলাম ধর্মের ওপরে আঘাত। তিনি ফিলিস্তিনে ইসরাইল বাহিনী মুসলমানদের হত্যা করছে, নারী নির্যাতন করছে তারও তীব্র নিন্দা জানান তিনি। তিনি জাতিসংঘে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102