রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

এত অপরিচিত হয়ে গেলেন আপনি

কান্নাজড়িত কণ্ঠে শাকিবকে বুবলী

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। ভালোবেসে ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন তারা। তাদের মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা এখনও অস্পষ্ট। শাকিবের দাবি, তারা আর একসঙ্গে নেই। তবে বুবলীর কথা ভিন্ন।

সম্প্রতি অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে শাকিবকে উদ্দেশ্য করে বুবলী বলেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি!

এর ক’দিন আগে, ‘প্রিয়তমা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে জয়ের মুখোমুখি হন শাকিব। সেসময় নানা বিষয় নিয়ে কথা হয় তাদের। আর এবার জয়ের সঙ্গে কথা বললেন বুবলী।

শাকিবকে শেষবারের মতো অনুরোধ করে কাঁদতে কাঁদতে বুবলী বললেন, ‘আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার করে, ব্লেইম-গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। তারপরও আমি চেষ্টা করেছি, সব কিছু ঠিক করার। কিন্তু কিছুই হয়নি। আমি চাই, আপনি নিজের মতো ভালো থাকুন। তবে আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন।’

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি! আমাকে খুব ভালো করে চেনেন আপনি। কেন এগুলো করছেন, আমি জানি না। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে, সেটা নিজের মতো করে নিন। অসম্মান নিয়ে আমি কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সব সময় বলেন, শেহজাদের মা বা আপনার ওয়াইফকে আপনি সম্মান করেন। কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যে কাজগুলো করছেন, সেটা কি ঠিক হচ্ছে? একটা রুমে, একা বসে একটু চিন্তা করবেন; শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102