রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়াতে চায় সুই‌ডেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

এশিয়াকে প্রবৃদ্ধির ইঞ্জিন আখ‌্যা দি‌য়ে বাংলাদেশের উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা ক‌রে‌ছেন সুই‌ডে‌নের স্টেট সেক্রেটারি হাকান জেভরেল।

শুক্রবার (১৬ জুন) স্টক‌হো‌মে দেশ‌টির স্টেট সেক্রেটারি হাকান জেভরেলের স‌ঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৈঠ‌কে সুই‌ডে‌নের স্টেট সেক্রেটারি ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে দেশ‌টির আগ্রহের কথা জানান। তি‌নি তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশকে সহযোগিতা করার বিষ‌য়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এছাড়া তি‌নি আইটি ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেন।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিকভাবে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করে।

বৈঠ‌কে ডিজিটালাইজেশনের জন্য বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন প্রতিমন্ত্রী। তি‌নি সফটওয়্যার প্রযুক্তি, কৃষি ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী সুইডেনকে বিশেষ করে দরিদ্রদের জীবনযাত্রার উন্নতি ও লিঙ্গ সমতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান।

স্টেট সেক্রেটারি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্র‍য় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং এ সংকটের রাজনৈতিক সমাধানে সমর্থনের জন্য সুইডিশ সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102