রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, নিহত ১০৩

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

উত্তর নাইজেরিয়ায় নদীতে নৌকা ডুবে ১০৩ জন নিহত হয়েছেন। নৌকাটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

মঙ্গলবার পুলিশ মুখপাত্র ওকাসানমি আজাই জানান, কোয়ারা রাজ্যের নাইজার নদীতে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি মানুষকে। নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল-জাজিরা ও এএফপির।

স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, যাত্রীরা পাশের নাইজার রাজ্যের এগবোটি গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নৌকায় নারী ও শিশুরাও ছিল।

নৌকায় থাকাদের মধ্যে কতজন এখনো নিখোঁজ রয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণও জানা যায়নি। তবে নাইজেরিয়ায় বর্ষাকালে অতি বৃষ্টিপাত ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকা ডুবির ঘটনা ঘটে থাকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102