শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য, ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান, জলবায়ু বিশেষজ্ঞ সাবের হোসেন চৌধুরী।

সোমবার (১২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ করেছে সরকার। এটি অবিলম্বে অবৈতনিক দায়িত্ব হিসেবে কার্যকর হবে। এক্ষেত্রে তিনি কোনো বেতন-ভাতা পাবেন না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102