শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ

গণতন্ত্র পুনরুদ্ধারে গণঅভ্যুত্থানের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগ ভালো করে জানে- জনগণ দিনের বেলায় ভোট দিতে তাদের জামানত বাজেয়াপ্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এদেশে গণতন্ত্রকে উদ্ধার করতে হলে গণঅভ্যুত্থানের কোন বিকল্প নেই। আমরা আশাবাদী, জনগণ প্রস্তুত, অচিরেই গণঅভ্যুত্থান শুরু হয়ে যাবে।

শনিবার (২৭ মে) বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিন মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালা। মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, মহিলা দলের সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ‘ব্যালট চাই, ভোট দেবো’ প্ল্যকাডে এমন লেখা লিখে নেতাকীরামা সুষ্ঠ ভোটের দাবি জানান। সমাবেশে কেন্দ্র করে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত একটি রাস্তা বন্ধ রাখা হয়। আবহাওয়া বৈরিতার কারণে আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তা দেরিতে শুরু হয়। এসময় নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ও সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেন বলেছেন, আমেরিকা ঘোষণা দিয়েছে আগামী যারা গণতন্ত্র পুনরুদ্ধারে যারা বাধা দেবে তাদের ভিসা দেয়া হবে না। আর বাধা দানকারীরা হলো আওয়ামী লীগ। তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠু হওয়ায় সম্ভব নয়, তাই আজ বিদেশিরাও তাই মনে করছে, বিদেশিরা দাবি তুলেছে সুষ্ঠু নির্বাচনের।

তিনি আরো বলেন, আমেরিকা ঘোষণা দিয়েছে আগামী যারা গণতন্ত্র পুনরুদ্ধারে যারা বাঁধা দিবে তাদের ভিসা দেয়া হবে না, আর বাধা দানকারীরা হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের কাছে গণতন্ত্র, দেশ ও জনগণ কোনকিছুই নিরাপদ নয়। এরা উন্নয়নের দোহাই দিয়ে দলীয় নেতাকর্মীদের হাজার কোটি টাকার মালিক বানিয়েছে।

সরকার গায়ের জোরে ক্ষমতা আছে, গায়ের জোরে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিছে, কর্মসূচিতে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী বাঁধা দিচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, মানুষের ভোটের অধিকার আওয়ামী লীগ হরণ করছে, এদেশের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এই অর্থনীতি আর মেরামত করা সম্ভব নয়। আজকে গরীব মানুষ না খেয়ে আছে, মধ্যবিত্ত গরীব হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, গনতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত কোনো দল এই সরকারের অধীনে নির্বাচন হতে দিবে না বলেও সাফ জানান ড. মোশাররফ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকে রাজপথে লাখ লাখ যুবক রাস্তায় নেমে এসেছে, এই যুবকদের পদভারে শেখ হাসিনা সরকার বানের জলে ভেসে যাবে। আমার এক পরিচিত সরকারী চাকুরী করা লোককে অস্ট্রেলিয়ার ভিসা দিচ্ছে না, পরে জানতে পারলাম সেই লোক সরকারের অন্যায়ের সঙ্গে জড়িত। তিনি বলেন, আজ সারা পৃথিবীর মানুষ আপনাদের ভিসা দিচ্ছে না, পৃথিবীর কোন সভ্য দেশ আপনাদের মতো চোর বাটপারদের ভিসা দিবে না, গত ১৪ বছরে আপনাদের সকল অপকর্মের বিচার হবে।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আপনারা (সরকার) মাইনকার চিপায় পড়ে গেছেন, আপনারদের আর বাঁচা সুযোগ নেই। ঢাকা সেন্ট্রাল জেলে ধারণ ক্ষমতা ৪ হাজার ২০০, কেরাণীগঞ্জে ১৬ হাজারের মতো, সারাদেশে ২ লাখ, আর অপরদিকে শুধু আমাদেরই কর্মী আছে কয়েক লাখ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102