রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

আম খাওয়ার আগে ভিজিয়ে রাখবেন কেন

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

বাজারে এখন নানা জাতের আমের সমারোহ। আম এমন একটি ফল যা ছোট বড় সবার পছন্দের। মিষ্টি-রসালো স্বাদের আম পুষ্টিগুণেও ভরপুর। আম অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের ভাণ্ডার । এসব উপাদান শরীরে শক্তি জোগায়, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য  ও হজম সংক্রান্ত সমস্যা প্রতিরোধ করতে পারে। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকায় এটি ত্বক এবং চুলের জন্যও বেশ উপকারী।

অনেকেই আছেন বাজার থেকে কেনার আম ফ্রিজে রাখতে পছন্দ করেন, আবার অনেকে খাওয়ার বা সংরক্ষণ করার আগে আম ঘণ্টা দুয়েক পানিতে ভিজিয়ে রাখেন। আম শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে থাকা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তবে সঠিক পদ্ধতিতে ফল খাওয়া গুরুত্বপূর্ণ। খাওয়ার আগে আম ভিজিয়ে রাখলে সঠিক পুষ্টি পেতে সাহায্য করে।

১. আমের মধ্যে ফাইটিক অ্যাসিড নামে পরিচিত একটি প্রাকৃতিক অণু থাকে যা বেশ কয়েকটি ফল, শাকসবজি এমনকি বাদামেও দেখা যায়। আম কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে খেলে এতে থাকা অতিরিক্ত ফাইটিক অ্যাসিড দূর হয়।

২. আমে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল রয়েছে। তাই আম ভিজিয়ে রাখলে এর ঘনত্ব কমে যায়। এগুলি ‘প্রাকৃতিক চর্বি বাস্টার’ হিসাবে কাজ করে।

৩. পানিতে আম ভিজিয়ে রাখলে সব কীটনাশক ও রাসায়নিক পদার্থ দূর হয়। এছাড়া আমের গায়ে লেগে থাকা ময়লা, ধুলাবালি ও মাটি সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। এর ফলে অনেক রোগ থেকে নিজেকে রক্ষা করা যায়।

৪. আম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, হজমশক্তি বাড়ে ও অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটে। এছাড়া চোখ, চুল ও ত্বকের জন্যও আম উপকারী। পুষ্টিবিদ লালওয়ানি বলেন, আমের সব উপকারিতা পেতে হলে খাওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে।

৫. আম পানিতে ভিজিয়ে রাখলে অপাচ্য অলিগোস্যাকারাইডের কারণে সৃষ্ট পেট ফাঁপা কমাতে সাহায্য করে। এজন্য আম ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে। তাহলে এতে ব্যবহৃত কোন কীটনাশক থাকলে তা ধুয়ে যাবে।

৬. ভিজিয়ে রাখা আম থার্মোজেনিক প্রভাব কমাতে সাহায্য করে। এর ফলে আম খাওয়ার সময় শরীরে যে তাপ উৎপন্ন হয় তা কমাতে সাহায্য করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102