শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল উপজেলায়

বাংলাদেশ স্কাউটস কাব ক্যাম্পুরি শুরু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪০৫ এই পর্যন্ত দেখেছেন
“কাব স্কাউটিং করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রত্যয়কে বুকে ধারণ করে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল ‘উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৩’।
বৃহস্পতিবার(২৫ মে) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মনাইউল্লাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫ দিন ব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৩ এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
৫ দিন ব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরিতে উপজেলার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৯২ জন কাব শিক্ষার্থী, ৩২ জন কাব শিক্ষক, প্রশিক্ষক ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও স্কাউট প্রশিক্ষক অনিতা দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা স্কাউটস সম্পাদক অয়ন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলা সম্পাদক মোঃ ফয়জুর রহমান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ব্যবসায়ী সীমিতর সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, মনাইউল্লাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব বাদশা, জেলা সহকারী কমিশনার জহর তরফদার, উপজেলা কমিশনার কল্যান দেব।
২৯ মে তাবু জলসা আয়োজনের মাধ্যমে শেষ হবে ৫ দিন ব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৩।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102