রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে

জো বাইডেনের জয় প্রত্যাশা করেন জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্কুল শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আলোচনার সময়ে জার্মান চ্যান্সেলর যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে জো বাইডেনের জয় প্রত্যাশা করেন ৷ তার মতে, ট্রাম্প ক্ষমতায় ফিরলে জার্মানিরও ক্ষতি হবে ৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ অতি সতর্ক রাজনীতিক হিসেবে পরিচিত৷ তার মুখে বেফাঁস মন্তব্য সহজে শোনা যায় না ৷ অথচ সেই শলৎজ এবার খোলাখুলি মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতি সমর্থন জানালেন ৷ খবর ডয়েচে ভেলের।

বার্লিনের কাছে একটি স্কুল পরিদর্শন করতে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আলোচনা করছিলেন ৷ সেসময়ে শলৎজ বলেন, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে সেটা শুধু অ্যামেরিকা নয়, জার্মানির জন্যও খারাপ হবে৷

বর্তমান প্রেসিডেন্ট বাইডেন দ্বিতীয় বারের মতো নির্বাচিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷সোমবার স্কুল পড়ুয়াদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইডেন বহু বছর ধরে বিভিন্ন পদের দায়িত্ব পালন করেছেন ৷ তাই বিশ্বকে যুদ্ধ থেকে দূরে রাখতে কী করা উচিত, সেটা তিনি বিলক্ষণ জানেন৷

ট্রাম্পের চার বছরের কার্যকাল অন্য অনেক দেশের মতো জার্মানির জন্যও যথেষ্ট কঠিন ছিল, সেবিষয়ে কোনো সংশয় নেই ৷

জার্মান চ্যান্সেলর হিসেবে আঞ্জেলা ম্যর্কেলকে সেই ধাক্কা সামলাতে হয়েছে৷ তার জোট সরকারের অর্থমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর হিসেবে শলৎজ সেই চার বছরের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন ৷

ট্রাম্পের প্রত্যাবর্তনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সব মানুষ একে অপরের বিরুদ্ধে লড়াই করে গেলে ভবিষ্যৎ মোটেই উজ্জ্বল হতে পারে না ৷ সেকারণে সাবেক প্রেসিডেন্ট সেদেশে বড় বিভাজনের প্রতীক ৷ শলৎজ জার্মানিতেও এমন বিভাজন সম্পর্কে সতর্ক করে দেন৷ তার মতে সমাজে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি ৷

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102