শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

আট বিভাগে বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

চলতি মাসের শুরুতে প্রচণ্ড গরম থাকলেও ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল পার হওয়ার দুদিন পর থেকেই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি।

গত দুদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবারও দেশের আট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি। এদিকে ঝড়ের আশঙ্কায় ৫ জেলার নদীবন্দরে নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি বলেন, দেশের অন্য এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। নাজমুল হক বলেন, আরও ২-৩ দিন বৃষ্টির প্রবণতা এমনই থাকতে পারে। তার পরে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102