শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

লাতিন আমেরিকার দেশ

পেরুর স্বর্ণখনিতে অগ্নিকাণ্ড, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

লাতিন আমেরিকার দেশ পেরুর একটি স্বর্ণখনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া আরো পৌনে দুইশো মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলের একটি খনিতে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর বিবিসির

সোমবার (৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, পেরুতে একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে খারাপ খনি দুর্ঘটনা।

খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানিয়েছে, ১৭৫ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের শিকার এই খনিটি দেশটির দক্ষিণে অবস্থিত আরেকুইপা অঞ্চলের ছোট একটি খনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খনিতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠের প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) নিচে কাজ করছিলেন।

এদিকে এক বিবৃতিতে আঞ্চলিক সরকার বলেছে, যে খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে নিকটতম পুলিশ স্টেশনটি প্রায় ৯০ মিনিটের দূরত্বে এবং নিকটতম শহর থেকে কয়েক ঘণ্টার দূরত্বে অবস্থিত। আর এটিই জরুরি উদ্ধারকাজকে আরও জটিল করে তোলে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102