রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩৪৮ এই পর্যন্ত দেখেছেন

বীর মুক্তিযোদ্ধা, কবি, বিশিষ্ট হোমিও চিকিৎসক ও সিলেট বেতারের গীতিকার আব্দুল লতিফ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শনিবার (৬ মে) সন্ধ্যা ৬:৫০ মিনিটের সময় মৌলভীবাজার সদর উপজেলার ছড়ার পাড়স্থ তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন।

তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারে ভুগছিলেন। মরহুমের নামাযে জানাযা রবিবার (৭ মে) সকাল ১১ঘটিকার সময় সৈয়ারপুর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমের ২য় নামাজে জানাযা কুলাউড়া উপজেলার জেলার বড়মচাল ইউনিয়নের নন্দনগর গ্রামে বেলা ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়। মৃত্যু কালে তিনি ২ পুত্র, ২ কন্যা সন্তান, স্ত্রী নাতি সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ এমপি, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, ইউকেবিডিটিভি পরিবারের পক্ষে ইউকেবিডিটিভির চেয়ারম্যান মকিস মনসুর ও ম্যানেজিং ডাইরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এন টিভির ষ্টাফ রিপোর্টার সৈয়দ উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক জনকন্ঠ, বাংলাভিশন টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, ‍ইউকেবিডিটিভি.কম ‍এর বার্তা সম্পাদক মো.শাহজাহান মিয়া, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, এডভোকেট পার্থ সারথী পাল, এডভোকেট তপন পাল তপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকারিয়া, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দীন নিক্সন সহ জেলা আওয়ামী লীগ  নেতৃবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সহ অন্যান্য সামাজিক সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তিদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

জানাযা শেষে যথায়থ মর্যাদায় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে জাতীর এই বীর সন্তানকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েঁছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102