রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

আমের ঝাল আচার তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

কাঁচা আমের মৌসুম চলছে। এসময় এই আম দিয়ে নানা ধরনের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখা হয়। একেক আচারের আবার একেক রকম স্বাদ। কোনোটি মিষ্টি, কোনোটি টক-মিষ্টি, কোনোটি আবার ঝাল। যারা ঝাল বেশি পছন্দ করেন, তারা তৈরি করে রাখতে পারেন আমের ঝাল আচার। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আম- ১ কেজি

সিরকা- ১ কাপ

সরিষার তেল- দেড় কাপ

সরিষা বাটা- ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

মরিচ বাটা- ১ টেবিল চামচ

আদা কুচি- ১ টেবিল চামচ

পাঁচফোড়ন গুঁড়া- ১ টেবিল চামচ

আস্ত পাঁচফোড়ন- আধা চা চামচ

লবণ- ১ টেবিল চামচ

চিনি- ১ টেবিল চামচ

রসুন কোয়া- ১৫-১৬টি

কাঁচা মরিচ- ১০টি

রসুন বাটা- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

আম খোসাসহ ছোট ছোট টুকরা করে কেটে ১ টেবিল চামচ লবণ মাখিয়ে নিন। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অল্প হলুদ ও লবণ মাখিয়ে একদিন রোদে দিতে হবে। কড়াইতে তেল গরম হলে আস্ত পাঁচফোড়ন ছাড়তে হবে। এরপর তাতে রসুন বাটা ও আদা কুচি দিয়ে ১ মিনিট নাড়তে হবে। মরিচ, হলুদ, লবণ ও সামান্য সিরকা দিয়ে ভালো করে কষিয়ে আম দিয়ে নাড়তে হবে। আম আধা সেদ্ধ হলে বাকি সিরকা, চিনি, সরিষা বাটা, কাঁচা মরিচ, রসুন কোয়া দিয়ে আরও ১৫ মিনিট অল্প আঁচে নাড়তে হবে। ভাজা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ২ মিনিট নেড়ে আচার চুলা থেকে নামাতে হবে। আচার ঠান্ডা হলে কাঁচের বয়ামে রেখে সংরক্ষণ করুন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102